নানা দুঃখে চিত্তের বিক্ষেপে | nana dukkhe chitter bikkhep Getting your Trinity Audio player ready... নানা দুঃখে চিত্তের বিক্ষেপেযাহাদের জীবনের ভিত্তি যায় বারংবার কেঁপে,যারা অন্যমনা,তারা শোনোআপনারে ভুলো না কখনো।মৃত্যুঞ্জয় যাহাদের প্রাণ,সব তুচ্ছতার ঊর্ধ্বে দীপ যারা জ্বালে অনির্বাণ,তাহাদের মাঝে যেন হয়তোমাদেরি নিত্য পরিচয়।তাহাদের খর্ব কর যদিখর্বতার অপমানে বন্দী হয়ে রবে নিরবধি।তাদের সন্মানে মান নিয়োবিশ্বে যারা চিরস্মরণীয়।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 118