দেয়ালিকা | Deyalika Getting your Trinity Audio player ready... একদেয়ালে দেয়ালে মনের খেয়ালেলিখি কথা।আমি যে বেকার, পেয়েছি লেখারস্বাধীনতা। দুইসকালে বিকালে মনের খেয়ালেইঁদারায়দাঁড়িয়ে থাকলে অর্থটা তারকি দাঁড়ায়? তিনকখন বাজল ছ’টাপ্রাসাদে প্রাসাদে ঝলসায় দেখিশেষ সূর্যের ছটা –স্তিমিত দিনের উদ্ধত ঘনঘটা। চারবেজে চলে রেডিওসর্বদা গোলমাল করতেই‘রেডি’ ও। পাঁচজাপানী গো জাপানীভারতবর্ষে আসতে কি শেষধরে গেল হাঁপানী? ছয়জার্মানী গো জার্মানীতুমি ছিলে অজেয় বীরএ কথা আজ আর মানি!সাতহে রাজকন্যেতোমার জন্যেএ জনারণ্যেনেইকো ঠাঁই-জানাই তাই। আটআঁধিয়ারে কেঁদে কয় সল্তেঃ‘চাইনে চাইনে আমি জ্বলতে।’-সুকান্ত ভট্টাচার্য Post Views: 147