দুঃখের আঁধার রাত্রি বারে বারে | dukkher adhar ratri bare bare Getting your Trinity Audio player ready... দুঃখের আঁধার রাত্রি বারে বারেএসেছে আমার দ্বারে;একমাত্র অস্ত্র তার দেখেছিনুকষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যতঅন্ধকার ছলনার ভূমিকা তাহার।যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাসততবার হয়েছে অনর্থ পরাজয়।এই হার-জিত খেলা, জীবনের মিথ্যা এ কুহকশিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা,দুঃখের পরিহাসে ভরা।ভয়ের বিচিত্র চলচ্ছবি–মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আঁধারে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 141