দীর্ঘকাল অনাবৃষ্টি অতি দীর্ঘকাল | dirghokal onabrishti oti dirghokal Getting your Trinity Audio player ready... দীর্ঘকাল অনাবৃষ্টি, অতি দীর্ঘকাল,হে ইন্দ্র, হৃদয়ে মম। দিক্চক্রবালভয়ংকার শূন্য হেরি, নাই কোনোখানেসরস সজল রেখা– কেহ নাহি আনেনববারিবর্ষনের শ্যামল সংবাদ।যদি ইচ্ছা হয়, দেব, আনো বজ্রনাদপ্রলয়মুখর হিংস্র ঝটিকার সাথে।পলে পলে বিদ্যুতের বক্র কশাঘাতেসচকিত করো মোর দিগ্দিগন্তর।সংহরো সংহরো, প্রভো, নিস্তব্ধ প্রখরএই রুদ্র, এই ব্যাপ্ত, এ নিঃশব্দ দাহনিঃসহ নৈরাশ্যতাপ। চাহো নাথ, চাহোজননী যেমন চাহে সজল নয়ানেপিতার ক্রোধের দিনে সন্তানের পানে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 167