ARTPOET.IN

দিন চলে না যে | din chole na je

Getting your Trinity Audio player ready...

দিন চলে না যে, নিলেমে চড়েছে

          খাট-টিপাই;

ব্যাবসা ধরেছি গল্পেরে করা

          নাট্যি-fy।

ক্রিটিক মহল করেছি ঠাণ্ডা,

     মুর্গি এবং মুর্গি-আণ্ডা

খেয়ে করে শেষ, আমি হাড় দুটি-

          চারটি পাই–

ভোজন-ওজনে লেখা ক’রে দেয়

certify।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top