ARTPOET.IN

দাদুরে যে মনে করে লিখেছ এ চিঠি | dadure je mone kore likhechho e chithi

Getting your Trinity Audio player ready...

দাদুরে যে মনে করে লিখেছ এ চিঠি

      তাই ভাবি দাদুতেও আছে কিছু মিঠি।

          সেটা কি অহৈতুকী প্রীতি

          অথবা চকোলেটের স্মৃতি–

এ কথাটা নয় খুব সোজা,

      হয়তো বছর-কয় যাবে নাকো বোঝা।

তবু যদি লিখে রাখি তাহে ক্ষতি নেই

      সংক্ষেপে এই–

ভিতরে এনেছ তুমি বিধাতার চিনি,

      আমি সে বাহির হতে বাজারেতে কিনি।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top