ARTPOET.IN

দাঁয়েদের গিন্নিটি | dayeder ginniti

Getting your Trinity Audio player ready...

দাঁয়েদের গিন্নিটি

   কিপ্‌টে সে অতিশয়,

পান থেকে চুন গেলে

   কিছুতে না ক্ষতি সয়।

কাঁচকলা-খোষা দিয়ে

পচা মহুয়ার ঘিয়ে

ছেঁচকি বানিয়ে আনে–

   সে কেবল পতি সয়;

একটু করলে ‘উহুঁ’

   যদি এক রতি সয়!

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top