তোমারে শতধা করি ক্ষুদ্র করি | tomare shotodha kori khudro kori Getting your Trinity Audio player ready... তোমারে শতধা করি ক্ষুদ্র করি দিয়ামাটিতে লুটায় যারা তৃপ্ত-সুপ্ত হিয়াসমস্ত ধরণী আজি অবহেলাভরেপা রেখেছে তাহাদের মাথার উপরে।মনুষ্যত্ব তুচ্ছ করি যারা সারাবেলাতোমারে লইয়া শুধু করে পূজা-খেলামুগ্ধভাবভোগে, সেই বৃদ্ধ শিশুদলসমস্ত বিশ্বের আজি খেলার পুত্তল।তোমারে আপন-সাথে করিয়া সমানযে খর্ব বামনগণ করে অবমানকে তাদের দিবে মান! নিজ মন্ত্রস্বরেতোমারেই প্রাণ দিতে যারা স্পর্ধা করেকে তাদের দিবে প্রাণ! তোমারেও যারাভাগ করে, কে তাদের দিবে ঐক্যধারা!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 148