তোমার ভুবন-মাঝে ফিরি | tomaar bhooban maajhe phiri Getting your Trinity Audio player ready... তোমার ভুবন-মাঝে ফিরি মুগ্ধসমহে বিশ্বমোহন নাথ। চক্ষে লাগে মমপ্রশান্ত আনন্দঘন অনন্ত আকাশ;শরৎমধ্যাহ্নে পূর্ণ সুবর্ণ উচ্ছ্বাসআমার শিরার মাঝে করিয়া প্রবেশমিশায় রক্তের সাথে আতপ্ত আবেশ।ভুলায় আমারে সবে। বিচিত্র ভাষায়তোমার সংসার মোরে কাঁদায় হাসায়;তব নরনারী সবে দিগ্বিদিকে মোরেটেনে নিয়ে যায় কত বেদনার ডোরে,বাসনার টানে। সেই মোর মুগ্ধ মনবীণাসম তব অঙ্কে করিনু অর্পণ–তার শত মোহতন্ত্রে করিয়া আঘাতবিচিত্র সংগীত তব জাগাও হে নাথ।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 142