তোমার ন্যায়ের দন্ড প্রত্যেকের করে | tomar nyayer dondo protyeker kore Getting your Trinity Audio player ready... তোমার ন্যায়ের দন্ড প্রত্যেকের করেঅর্পণ করেছ নিজে। প্রত্যেকের ‘পরেদিয়েছ শাসনভার হে রাজাধিরাজ।সে গুরু সম্মান তব সে দুরূহ কাজনমিয়া তোমারে যেন শিরোধার্য করিসবিনয়ে। তব কার্যে যেন নাহি ডরিকভু কারে।ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা,হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথাতোমার আদেশে। যেন রসনায় মমসত্যবাক্য ঝলি উঠে খরখড়গসমতোমার ইঙ্গিতে। যেন রাখি তব মানতোমার বিচারাসনে লয়ে নিজস্থান।অন্যায় যে করে আর অন্যায় যে সহেতব ঘৃণা যেন তারে তৃণসম দহে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 135