তোমার ইঙ্গিতখানি দেখি নি যখন | tomaar ingitakhaani dekhi ni jakhan Getting your Trinity Audio player ready... তোমার ইঙ্গিতখানি দেখি নি যখনধূলিমুষ্টি ছিল তারে করিয়া গোপন।যখনি দেখেছি আজ, তখনি পুলকেনিরখি ভুবনময় আঁধারে আলোকেজ্বলে সে ইংগিত; শাখে শাখে ফুলে ফুলেফুটে সে ইঙ্গিত; সমুদ্রের কূলে কূলেধরিত্রীর তটে তটে চিহ্ন আঁকি ধায়ফেনাঙ্কিত তরঙ্গের চূড়ায় চূড়ায়দ্রুত সে ইঙ্গিত; শুভ্রশীর্ষ হিমাদ্রিরশৃঙ্গে শৃঙ্গে ঊর্ধ্বমুখে জাগি রহে স্থিরস্তব্ধ সে ইংগিত।তখন তোমার পানেবিমুখ হইয়া ছিনু কি লয়ে কে জানে!বিপরীত মুখে তারে পড়েছিনু, তাইবিশ্বজোড়া সে লিপির অর্থ বুঝি নাই।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 119