তোমায় আমায় মিলন হবে ব’লে | tomay amay milon hobe bole Getting your Trinity Audio player ready... তোমায় আমায় মিলন হবে ব’লে আলোয় আকাশ ভ’রা।তোমায় আমায় মিলন হবে ব’লে ফুল্ল শ্যামল ধরা।তোমায় আমায় মিলন হবে বলেরাত্রি জাগে জগৎ লয়ে কোলে,ঊষা এসে পূর্বদুয়ার খোলে কলকণ্ঠস্বরা। চলছে ভেসে মিলন-আশা-তরী অনাদি স্রোত বেয়ে।কত কালের কুসুম উঠে ভরি বরণডালি ছেয়ে।তোমায় আমায় মিলন হবে ব’লেযুগে যুগে বিশ্বভুবনতলেপরান আমার বধূর বেশে চলে চিরস্বয়ম্বরা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 137