ARTPOET.IN

তোমাদের যে মিলন হবে | tomader je milon hobe

Getting your Trinity Audio player ready...

তোমাদের যে মিলন হবে

        বিশ্বে হল জানাজানি–

তারাগুলি করছে কেবল

        হাসাহাসি কানাকানি।

রাত্রি যখন গভীর হবে

        বাসর-ঘরের বাতায়নে

মারবে ওরা উঁকিঝুঁকি

        –এইটে ওদের আছে মনে।

তোমরা যদি শোধ দিতে চাও,

        এনেছি এই যন্ত্রখানি[১]

ওরা কেন লুকিয়ে রবে

        অন্ধকারের পর্দা টানি।

তোমরা কোণে দাঁড়িয়ে দেখো

        আলোক-সভার মিলন-রাতি–

দ্যুলোকেতে ভূলোকেতে

        হোক-না আড়ি-পাতাপাতি।

 

[১] দূরবীক্ষণ

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

Scroll to Top