ARTPOET.IN

তোমাকে জলের মতো | Tomake Joler Moto

Getting your Trinity Audio player ready...

আমি অযোগ্য তোমার
সম্পূর্ণই অযোগ্য তোমার

 

পৃথিবীতে কোনও কাজে কারও যোগ্য নই

 

তোমার সন্দেহ হত নিশ্চয়ই,তা সত্ত্বেও সৌজন্যবশেই
বলোনি আমাকে কোনওদিন

 

আজকে একজন এসে সপ্তাহে  দু’দিন তিনদিন
তোমাকে জলের মতো বুঝিয়ে দিতে পারলেন সব

 

তাই তুমি ছেড়ে গেলে,যাও–জানলে না
এখনও তোমার জন্য কেঁপে কেঁপে ওঠে
আমার জীবন্ত এই শব।

– জয় গোস্বামী

Scroll to Top