তোমাকে | Tomake Getting your Trinity Audio player ready... একদিন মনে হতো জলের মতন তুমি।সকালবেলার রোদে তোমার মুখের থেকে বিভা–অথবা দুপুরবেলা — বিকেলের আসন্ন আলোয়–চেয়ে আছে — চলে যায় — জলের প্রতিভা। মনে হতো তীরের উপরে বসে থেকে।আবিষ্ট পুকুর থেকে সিঙাড়ার ফলকেউ কেউ তুলে নিয়ে চলে গেলে — নীচেতোমার মুখের মতন অবিকল। নির্জন জলের রঙ তাকায়ে রয়েছে;স্থানান্তরিত হয়ে দিবসের আলোর ভিতরেনিজের মুখের ঠান্ডা জলরেখা নিয়েপুনরায় শ্যাম পরগাছা সৃষ্টি করে; এক পৃথিবীর রক্ত নিপতিত হয়ে গেছে জেনেএক পৃথিবীর আলো সব দিকে নিভে যায় বলেরঙিন সাপকে তার বুকের ভিতরে টেনে নেয়;অপরাহ্ণে আকাশের রং ফিকে হলে।তোমার বুকের ‘পরে আমাদের পৃথিবীর অমোঘ সকাল;তোমার বুকের ‘পরে আমাদের বিকেলের রক্তিল বিন্যাস;তোমার বুকের ‘পরে আমাদের পৃথিবীর রাত;নদীর সাপিনী, লতা, বিলীন বিশ্বাস।-জীবনানন্দ দাশ Post Views: 148