তব জন্মদিবসের দানের | tobo jonmodiboser daner Getting your Trinity Audio player ready... তব জন্মদিবসের দানের উৎসবেবিচিত্র সজ্জিত আজি এইপ্রভাতের উদয়প্রাঙ্গণ।নবীনের দানসত্র কুসুমে পল্লবেঅজস্র প্রচুর।প্রকৃতি পরীক্ষা করি দেখেক্ষণে ক্ষণে আপন ভাণ্ডার,তোমারে সম্মুখে রাখি পেল সে সুযোগ।দাতা আর গ্রহীতার যে সংগম লাগিবিধাতার নিত্যই আগ্রহআজি তা সার্থক হল,বিশ্বকবি তাহারি বিস্ময়েতোমারে করেন আশীর্বাদ–তাঁর কবিত্বের তুমি সাক্ষীরূপে দিয়েছ দর্শনবৃষ্টিধৌত শ্রাবণেরনির্মল আকাশে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 89