ডাক | Dak Getting your Trinity Audio player ready... খে-মৃদু-হাসি অহিংস বুদ্ধেরভূমিকা চাই না। ডাক ওঠে যুদ্ধের।গুলি বেঁধে বুকে উদ্ধত তবু মাথা-হাতে হাতে ফেরে দেনা-পাওনার খাতা,শোনো হুঙ্কার কোটি অবরুদ্ধের।দুর্ভিক্ষকে তাড়াও, ওদেরও তাড়াও-সন্ধিপত্র মাড়াও, দু’পায়ে মাড়াও।তিন-পতাকার মিনতিঃ দেবে না সাড়াও?অসহ্য জ্বালা কোটি কোটি ক্রুদ্ধের!ক্ষতবিক্ষত নতুন সকাল বেলা,শেষ করব এ রক্তের হোলিখেলা,ওঠো সোজা হয়ে, পায়ে পায়ে লাগে ঠেলাদেখ, ভিড় দেখ স্বাদীনতালুব্ধের।ফাল্গুন মাস, ঝরুক জীর্ণ পাতা।গজাক নতুন পাতারা, তুলুক মাথা,নতুন দেয়াল দিকে দিকে হোক গাঁথা-জাগে বিক্ষোভে চারিপাশে ক্ষুব্ধের।হ্রদে তৃষ্ণার জল পাবে কত কাল?সম্মুখে টানে সমুদ্র উত্তালঃতুমি কোন্ দলে? জিজ্ঞাসা উদ্দামঃ‘গুণ্ডা’র দলে আজো লেখাও নি নাম?-সুকান্ত ভট্টাচার্য Post Views: 180