ARTPOET.IN

   টেরিটি বাজারে তার | territi bajare tar

Getting your Trinity Audio player ready...

    টেরিটি বাজারে তার

            সন্ধান পেনু–

       গোরা বোষ্টমবাবা,

          নাম নিল বেণু।

শুদ্ধ নিয়ম-মতে

  মুরগিরে পালিয়া,

গঙ্গাজলের যোগে

  রাঁধে তার কালিয়া–

     মুখে জল আসে তার

          চরে যবে ধেনু।

     বড়ি ক’রে কৌটায়

          বেচে পদরেণু।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top