ঝোড়ো রাত | jhoro rat Getting your Trinity Audio player ready... ঢেউ উঠেছে জলে, হাওয়ায় বাড়ে বেগ।ওই-যে ছুটে চলে গগন-তলে মেঘ।মাঠের গোরুগুলোউড়িয়ে চলে ধুলো,আকাশে চায় মাঝি মনেতে উদ্বেগ। নামল ঝোড়ো রাতি, দৌড়ে চলে ভুতো। মাথায় ভাঙা ছাতি, বগলে তার জুতো। ঘাটের গলি-‘পরে শুক্নো পাতা ঝরে, কল্সি কাঁখে নিয়ে মেয়েরা যায় দ্রুত। ঘণ্টা গোরুর গলে বাজিছে ঠন্ ঠন্।নীচে গাড়ির তলে ঝুলিছে লণ্ঠন।যাবে অনেক দূরেবেণীমাধব-পুরে–ডাইনে চাষের মাঠ, বাঁয়ে বাঁশের বন। পশ্চিমে মেঘ ডাকে, ঝাউয়ের মাথা দোলে। কোথায় ঝাঁকে ঝাঁকে বক উড়ে যায় চ’লে। বিদ্যুৎকম্পনে দেখছি ক্ষণে ক্ষণে মন্দিরের ওই চূড়া অন্ধকারের কোলে। গৃহস্থ কে ঘরে, খোলো দুয়ারখানা।পান্থ পথের ‘পরে, পথ নাহি তার জানা।নামে বাদল-ধারা,লুপ্ত চন্দ্র তারা,বাতাস থেকে থেকে আকাশকে দেয় হানা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 92