জীবনে অনেক দূর সময় কাটিয়ে দিয়ে- তারপর তবু চলার কিছুটা আরো পথ আছে টের পাই;- সুমুখে বিস্ময়;-
দেখেছি সূর্যের আলো মাঝে মাঝে জলের কম্পন; আশ্বিনের ঘন নীল আশ্চর্য আকাশে দেখেছি আরোহী হাঁস বাষ্পের ভিতর থেকে আসে হংসীর অনিমেষ দেহ লক্ষ্য ক’রে, মিশে যায় খুব স্বচ্ছ আলোর ভিতরে।
কোথায় ফুরিয়ে যায় তারা সব- থেকে সফল। অগ্নির উৎসের মতো সৃষ্টি নির্ঝর থেকে জেগে আমারও শরীর মন মিশে যেতে চেয়েছে আবেগে।