জীবনবহনভাগ্য নিত্য আশীর্বাদে | jibonbohonbhagyo nityo ashirbade Getting your Trinity Audio player ready... জীবনবহনভাগ্য নিত্য আশীর্বাদেললাট করুক স্পর্শঅনাদি জ্যোতির দান-রূপে–নব নব জাগরণে প্রভাতে প্রভাতেমর্ত এ আয়ুর সীমানায়।ম্লানিমার ঘন আবরণদিনে দিনে পড়ুক খসিয়াঅমর্তলোকের দ্বারেনিদ্রায় জড়িত রাত্রিসম।হে সবিতা,তোমার কল্যাণতম রূপকারো অপাবৃত,সেই দিব্য আবির্ভাবেহেরি আমি আপন আত্মারেমৃত্যুর অতীত।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 83