জীবন পবিত্র জানি | jibon pobitro jani Getting your Trinity Audio player ready... জীবন পবিত্র জানি,অভাব্য স্বরূপ তারঅজ্ঞেয় রহস্য-উৎস হতেপেয়েছে প্রকাশকোন্ অলক্ষিত পথ দিয়ে,সন্ধান মেলে না তার।প্রত্যহ নূতন নির্মলতাদিল তারে সূর্যোদয়লক্ষ ক্রোশ হতেস্বর্ণঘটে পূর্ণ করি আলোকের অভিষেকধারা।সে জীবন বাণী দিল দিবসরাত্রিরে,রচিল অরণ্যফুলে অদৃশ্যের পূজা-আয়োজন,আরতির দীপ দিল জ্বালিনিঃশব্দ প্রহরে।চিত্ত তারে নিবেদিলজন্মের প্রথম ভালোবাসা।প্রত্যহের সব ভালোবাসাতারি আদি সোনার কাঠিতেউঠেছে জাগিয়া;প্রিয়ারে বেসেছি ভালো,বেসেছি ফুলের মঞ্জরিকে;করেছে সে অন্তরতমপরশ করেছে যারে।জন্মের প্রথম গ্রন্থে নিয়ে আসে অলিখিত পাতা,দিনে দিনে পূর্ণ হয় বাণীতে বাণীতে।আপনার পরিচয় গাঁথা হয়ে চলে,দিনশেষে পরিস্ফুট হয়ে ওঠে ছবি,নিজেরে চিনিতে পারেরূপকার নিজের স্বাক্ষরে,তার পরে মুছে ফেলে বর্ণ তার রেখা তারউদাসীন চিত্রকর কালো কালি দিয়ে;কিছু বা যায় না মোছা সুবর্ণের লিপি,ধ্রুবতারকার পাশে জাগে তার জ্যোতিষ্কের লীলা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 78