ARTPOET.IN

জিরাফের বাবা বলে | giraffer baba bole

Getting your Trinity Audio player ready...

জিরাফের বাবা বলে,–

       ‘খোকা তোর দেহ

দেখে দেখে মনে মোর

       ক’মে যায় স্নেহ।

সামনে বিষম উঁচু,

       পিছনেতে খাটো,

এমন দেহটা নিয়ে

       কী করে যে হাঁটো।’

খোকা বলে, ‘আপনার

       পানে তুমি চেহো,

মা যে কেন ভালোবাসে

       বোঝে না তা কেহ।’

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top