ARTPOET.IN

জর্মন প্রোফেসার | german professor

Getting your Trinity Audio player ready...

জর্মন প্রোফেসার    দিয়েছেন গোঁফে সার   কত যে!

     উঠেছে ঝাঁকড়া হয়ে খোঁচা-খোঁচা ছাঁটা ছাঁটা–

     দেখে তাঁর ছাত্রের ভয়ে গায়ে দেয় কাঁটা,

          মাটির পানেতে চোখ      নত যে।

     বৈদিক ব্যাখ্যায় বাণী তাঁর মুখে এসে

     যে নিমেষে পা বাড়ান ওষ্ঠের দ্বারদেশে

          চরণকমল হয়    ক্ষত যে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top