ARTPOET.IN

জননী, তোমার করুণ চরণখানি | jononi tomar korun choronkhani

Getting your Trinity Audio player ready...

জননী, তোমার করুণ চরণখানি

হেরিনু আজি এ অরুণকিরণ রূপে।

জননী, তোমার মরণহরণ বাণী

নীরব গগনে ভরি উঠে চুপে চুপে।

                     তোমারে নমি হে সকল ভুবন-মাঝে,

                     তোমারে নমি হে সকল জীবন-কাজে;

                     তনু মন ধন করি নিবেদন আজি

                     ভক্তিপাবন তোমার পূজার ধূপে।

                     জননী, তোমার করুণ চরণখানি

                     হেরিনু আজি এ অরুণকিরণ রূপে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top