ছাড়িস নে ধরে থাক এঁটে | chharis ne dhore thak ete Getting your Trinity Audio player ready... ছাড়িস নে ধরে থাক এঁটে, ওরে হবে তোর জয়। অন্ধকার যায় বুঝি কেটে, ওরে আর নেই ভয়। ওই দেখ্ পূর্বাশার ভালে নিবিড় বনের অন্তরালে শুকতারা হয়েছে উদয়। ওরে আর নেই ভয়। এরা যে কেবল নিশাচর– অবিশ্বাস আপনার ‘পর, নিরাশ্বাস, আলস্য সংশয়, এরা প্রভাতের নয়। ছুটে আয়, আয় রে বাহিরে, চেয়ে দেখ্, দেখ্ ঊর্ধ্বশিরে, আকাশ হতেছে জ্যোতির্ময়। ওরে আর নেই ভয়।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 94