ছবি ও গল্প | Chobi o Golpo Getting your Trinity Audio player ready... ছবির টানে গল্প লিখি নেইক এতে ফাঁকিযেমন ধারা কথায় শুনি হুবহু তাই আঁকি । পরীক্ষাতে গোল্লা পেয়েহাবু ফেরেন বাড়ি চক্ষু দুটি ছানাবড়ামুখখানি তার হাঁড়ি রাগে আগুন হলেন বাবাসকল কথা শুনে আচ্ছা ক’রে পিটিয়ে তারেদিলেন তুলো ধুনে মারের চোটে চেঁচিয়ে বাড়িমাথায় ক’রে তোলে শুনে মায়ের বুক ফেটে যায়‘হায় কি হল’ ব’লে পিসী ভাসেন চোখের জলেকুট্নো কোটা ফেলে আহ্লাদেতে পাশের বাড়িআটখানা হয় ছেলে ।-সুকুমার রায় Post Views: 400