ARTPOET.IN

ঘুম কেন নেই তোরি চোখে | ghum keno nei tori chokhe

Getting your Trinity Audio player ready...

ঘুম কেন নেই তোরি চোখে?

কে রে এমন জাগায় তোকে?

       চেয়ে আছিস আপন মনে

       ওই যে দূরে গগন-কোণে,

       রাত্রি মেলে রাঙা নয়ন

             রুদ্রদেবের দীপ্তালোকে!

রক্তশতদলের সাজি

সাজিয়ে কেন রাখিস আজি?

       কোন্‌ সাহসে একেবারে

       শিকল খুলে দিলি দ্বারে,

       জোড়-হাতে তুই ডাকিস কারে?

               প্রলয় যে তোর ঘরে ঢোকে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top