গোধূলি নিঃশব্দে আসি আপন | godhuli nihshabde asi apon Getting your Trinity Audio player ready... গোধূলি নিঃশব্দে আসি আপন অঞ্চলে ঢাকে যথাকর্মক্লান্ত সংসারের যত ক্ষত, যত মলিনতা,ভগ্নভবনের দৈন্য, ছিন্নবসনের লজ্জা যত–তব লাগি স্তব্ধ শোক স্নিগ্ধ দুই হাতে সেইমতোপ্রসারিত করে দিক অবারিত উদার তিমিরআমার এ জীবনের বহু ক্ষুব্ধ দিনযামিনীরস্খলন খণ্ডতা ক্ষতি ভগ্নদীর্ণ জীর্ণতার ‘পরে-সব ভালো-মন্দ নিয়ে মোর প্রাণ দিক এক ক’রেবিষাদের একখানি স্বর্ণময় বিশাল বেষ্টনে।আজ কোনো আকাঙক্ষার কোনো ক্ষোভ নাহি থাক মনে,অতীত অতৃপ্তি-পানে যেন নাহি চাই ফিরে ফিরে–যাহা-কিছু গেছে যাক, আমি চলে যাই ধীরে ধীরেতোমার মিলনদীপ অকম্পিত যেথায় বিরাজেত্রিভুবনদেবতার ক্লান্তিহীন আনন্দের মাঝে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 109