গদা-যুদ্ধ | Goda Juddho Getting your Trinity Audio player ready... দুই মত্ত হস্তী যথা ঊর্দ্ধশুণ্ড করি,রকত-বরণ আঁখি,গরজে সঘনে,—ঘুরায়ে ভীষণ গদা শূন্যে,কাল রণে,গরজিলা দুর্য্যোধন,গরজিলা অরিভীমসেন।ধূলা-রাশি,চরণ-তাড়নেউড়িল;অধীরে ধরা থর থর থরিকাঁপিলা;—টলিল গিরি সে ঘন কম্পনে;উথলিল দ্বৈপায়নে জলের লহরী,ঝড়ে যেন!যথা মেঘ,বজ্রানলে ভরা,বজ্রানলে ভরা মেঘে আঘাতিলে বলে,উজলি চৌদিক তেজে বাহিরায় ত্বরাবিজলী;গদায় গদা লাগি রণ-স্থলে,উগরিল অগ্নি-কণা দরশন-হরা!আতঙ্কে বিহঙ্গ-দল পড়িল ভূতলে।।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 87