খুলে দাও দ্বার | khule dao dwar Getting your Trinity Audio player ready... খুলে দাও দ্বার;নীলাকাশ করো অবারিত;কৌতূহলী পুষ্পগন্ধ কক্ষে মোর করুক প্রবেশ;প্রথম রৌদ্রের আলোসর্বদেহে হোক সঞ্চারিত শিরায় শিরায়;আমি বেঁচে আছি, তারি অভিনন্দনের বাণীমর্মরিত পল্লবে পল্লবে আমারে শুনিতে দাও;এ প্রভাতআপনার উত্তরীয়ে ঢেকে দিক মোর মনযেমন সে ঢেকে দেয় নবশষ্প শ্যামল প্রান্তর।ভালোবাসা যা পেয়েছি আমার জীবনে,তাহারি নিঃশব্দ ভাষাশুনি এই আকাশে বাতাসে;তারি পুণ্য-অভিষেকে করি আজ স্নান।সমস্ত জন্মের সত্য একখানি রত্নহাররূপেদেখি ওই নীলিমার বুকে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 125