খাঁটি সোনা | Khati Shona Getting your Trinity Audio player ready... মধুর চেয়ে আছে মধুরসে এই আমার দেশের মাটিআমার দেশের পথের ধূলাখাঁটি সোনার চাইতে খাঁটি। চন্দনেরি গন্ধভরা,শীতল করা, ক্লান্তি-হরাযেখানে তার অঙ্গ রাখিসেখানটিতেই শীতল পাটি। শিয়রে তার সূর্য এসেসোনার কাঠি ছোঁয়ায় হেসে,নিদ-মহলে জ্যোৎস্না নিতিবুলায় পায়ে রূপার কাঠি। নাগের বাঘের পাহারাতেহচ্ছে বদল দিনে রাতে,পাহাড় তারে আড়াল করেসাগর সে তার ধোয়ায় পা’টি। নারিকেলের গোপন কোষেঅন্ন-পানী’ যোগায় গো সে,কোল ভরা তার কনক ধানেআটটি শীষে বাঁধা আঁটি। মধুর চেয়ে আছে মধুরসে এই আমার দেশের মাটি।-সত্যেন্দ্রনাথ দত্ত Post Views: 170