ক্ষান্ত করিয়াছ তুমি আপনারে | kshaanto koriyaachho tumi aapanaare Getting your Trinity Audio player ready... ক্ষান্ত করিয়াছ তুমি আপনারে, তাই হেরো আজিতোমার সর্বাঙ্গ ঘেরি পুলকিছে শ্যাম শস্পরাজিপ্রস্ফুটিত পুষ্পজালে; বনস্পতি শত বরষারআনন্দবর্ষণকাব্য লিখিতেছে পত্রপুঞ্জে তারবল্কলে শৈবালে জটে; সুদুর্গম তোমার শিখরনির্ভয় বিহঙ্গ যত কলোল্লাসে করিছে মুখর।আসি নরনারীদল তোমার বিপুল বক্ষপটেনিঃশঙ্ক কুটিরগুলি বাঁধিয়াছে নির্ঝরিণীতটে।যেদিন উঠিয়াছিলে অগ্নিতেজে স্পর্ধিতে আকাশ,কম্পমান ভূমণ্ডলে, চন্দ্রসূর্য করিবারে গ্রাস —সেদিন হে গিরি, তব এক সঙ্গী আছিল প্রলয়;যখনি থেমেছ তুমি, বলিয়াছ “আর নয় নয়’,চারি দিক হতে এল তোমা’পরে আনন্দনিশ্বাস,তোমার সমাপ্তি ঘেরি বিস্তারিল বিশ্বের বিশ্বাস।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 94