ক্ষণেক দেখা | khonek dekha Getting your Trinity Audio player ready... চলেছিলে পাড়ার পথে কলস লয়ে কাঁখে,একটুখানি ফিরে কেন দেখলে ঘোমটা-ফাঁকে? ওইটুকু যে চাওয়া দিল একটু হাওয়াকোথা তোমার ও পার থেকে আমার এ পার-‘পরে।অতি দূরের দেখাদেখি অতি ক্ষণেক-তরে। আমি শুধু দেখেছিলেম তোমার দুটি আঁখি–ঘোমটা-ফাঁদা আঁধার-মাঝে ত্রস্ত দুটি পাখি। তুমি এক নিমিখে চেয়ে আমার দিকেপথের একটি পথিকেরে দেখলে কতখানিএকটুমাত্র কৌতূহলে একটি দৃষ্টি হানি? যেমন ঢাকা ছিলে তুমি তেমনি রইলে ঢাকা,তোমার কাছে যেমন ছিনু তেমনি রইনু ফাঁকা! তবে কিসের তরে থামলে লীলাভরেযেতে যেতে পাড়ার পথে কলস লয়ে কাঁখে?একটুখানি ফিরে কেন দেখলে ঘোমটা-ফাঁকে?– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 127