খুঁটিতে খুঁটিতে ক্ষুদ কুক্কুট পাইল একটি রতন;— বণিকে সে ব্যগ্রে জিজ্ঞাসিল;— “ঠোঁটের বলে না টুটে, এ বস্তু কেমন?” বণিক্ কহিল,-“ভাই, এ হেন অমূল্য রত্ন, বুঝি, দুটি নাই।” হাসিল কুক্কুট শুনি;—”তণ্ডুলের কণা বহুমূল্যতর ভাবি;—কি আছে তুলনা?” “নহে দোষ তোর, মূঢ়, দৈব এ ছলনা, জ্ঞান-শূন্য করিল গোঁসাই!” এই কয়ে বণিক ফিরিল। মূর্খ যে, বিদ্যার মূল্য কভু কি সে জানে? নর-কুলে পশু বলি লোকে তারে মানে;— এই উপদেশ কবি দিলা এই ভানে।