কার হাতে এই মালা তোমার পাঠালে | kar hate ei mala tomar pathale Getting your Trinity Audio player ready... কার হাতে এই মালা তোমার পাঠালে আজ ফাগুন-দিনের সকালে। তার বর্ণে তোমার নামের রেখা, গন্ধে তোমার ছন্দ লেখা, সেই মালাটি বেঁধেছি মোর কপালে আজ ফাগুন-দিনের সকালে। গানটি তোমার চলে এল আকাশে আজ ফাগুন-দিনের বাতাসে। ওগো আমার নামটি তোমার সুরে কেমন করে দিলে জুড়ে লুকিয়ে তুমি ওই গানেরি আড়ালে, আজ ফাগুন-দিনের সকালে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 119