কল্পনা | Kalpana Getting your Trinity Audio player ready... লও দাসে সঙ্গে রঙ্গে, হেমাঙ্গি কল্পনে,বাগদেবীর প্রিয়সখি, এই ভিক্ষা করি ;হায়, গতিহীন আমি দৈব-বিড়ম্বনে,—নিকুঞ্জ-বিহারী পাখী পিঞ্জর-ভিতরি!চল যাই মনানন্দে গোকুল-কাননে,সরস বসন্তে যথা রাধাকান্ত হরিনাচিছেন, গোপীচয়ে নাচায়ে ; সঘনেপূরি বেণুরবে দেশ! কিম্বা, শুভঙ্করি,চল লো, আতঙ্কে যথা লঙ্কায় অকালেপূজেন উমায় রাম, রঘুরাজ-পতি,কিম্বা সে ভীষণ ক্ষেত্রে, যথা শরজালেনাশিছেন ক্ষত্ৰকুলে পার্থ মহামতি।কি স্বরগে, কি মরতে, অতল পাতালে,নাহি স্থল যথা, দেবি, নহে তব গতি ।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 125