ARTPOET.IN

     কণ্ঠে ভরি নাম নিল | konthe bhori nam nilo    

Getting your Trinity Audio player ready...

  কণ্ঠে ভরি নাম নিল,

          গান নিল মীরা–

     কণ্ঠ হতে ফেলে দিল

          মোতিমালা হীরা।

     মুখে বাণী শুনি না যে,

     মনে মনে সুর বাজে,

          বাজে তার শিরা উপশিরা।

     শান্তি তার দেহেমনে,

     শান্তি তার দু নয়নে–

          একতারা সংগীতে অধীরা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top