এসো হে এসো, সজল ঘন | eso he eso sojol ghano Getting your Trinity Audio player ready... এসো হে এসো, সজল ঘন, বাদলবরিষনে– বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে। এসো হে গিরিশিখর চুমি, ছায়ায় ঘিরি কাননভূমি– গগন ছেয়ে এসো হে তুমি গভীর গরজনে। ব্যথিয়ে উঠে নীপের বন পুলকভরা ফুলে। উছলি উঠে কলরোদন নদীর কূলে কূলে। এসো হে এসো হৃদয়ভরা, এসো হে এসো পিপাসা-হরা, এসো হে আঁখি-শীতল-করা ঘনায়ে এসো মনে। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 122