এসো, বসন্ত, এসো আজ তুমি | eso bosonto eso aj tumi Getting your Trinity Audio player ready... এসো, বসন্ত, এসো আজ তুমিআমারও দুয়ারে এসো।ফুল তোলা নাই, ভাঙা আয়োজন,নিবে গেছে দীপ, শূন্য আসন,আমার ঘরের শ্রীহীন মলিনদীনতা দেখিয়া হেসো।তবু, বসন্ত, তবু আজ তুমিআমারও দুয়ারে এসো।আজিকে আমার সব বাতায়নরয়েছে, রয়েছে খোলা।বাধাহীন দিন পড়ে আছে আজ,নাই কোনো আশা, নাই কোনো কাজ,আপনা-আপনি দক্ষিণবায়েদুলিছে চিত্তদোলা,শূন্য ঘরে সব বাতায়নআজিকে রয়েছে খোলা।কত দিবসের হাসি ও কান্নাহেথা হয়ে গেছে সারা।ছাড়া পাক তারা তোমার আকাশে,নিশ্বাস পাক তোমার বাতাসে,নব নব রূপে লভুক জন্মবকুলে চাঁপায় তারা।গত দিবসের হাসি ও কান্নাযত হয়ে গেছে সারা।আমার বক্ষে বেদনার মাঝেকরো তব উৎসব।আনো তব হাসি, আনো তব বাঁশি,ফুলপল্লব আনো রাশি রাশি,ফিরিয়া ফিরিয়া গান গেয়ে যাকযত পাখি আছে সব।বেদনা আমার ধ্বনিত করিয়াকরো তব উৎসব।সেই কলরবে অন্তর-মাঝেপাব, পাব আমি সাড়া।দ্যুলোকে ভূলোকে বাঁধি এক দলতোমরা করিবে যবে কোলাহল,হাসিতে হাসিতে মরণের দ্বারেবারে বারে দিবে নাড়াসেই কলরবে অন্তর-মাঝেপাব, পাব আমি সাড়া।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 122