এমনি করে ঘুরিব দূরে বাহিরে | emni kore ghuribo dure bahire Getting your Trinity Audio player ready... এমনি করে ঘুরিব দূরে বাহিরেআর তো গতি নাহি রে মোর নাহি রে। যে-পথে তব রথের রেখা ধরিয়া আপনা হতে কুসুম উঠে ভরিয়া,চন্দ্র ছুটে সূর্য ছুটেসে পথতলে পড়িব লুটে, সবার পানে রহিব শুধু চাহি রে। এমনি করে ঘুরিব দূরে বাহিরে। তোমার ছায়া পড়ে যে সরোবরে গো কমল সেথা ধরে না, নাহি ধরে গো।জলের ঢেউ তরল তানেসে ছায়া লয়ে মাতিল গানে ঘিরিয়া তারে ফিরিব তরী বাহি রে। যে বাঁশিখানি বাজিছে তব ভবনে সহসা তাহা শুনিব মধু-পবনে।তাকায়ে রব দ্বারের পানে,সে তানখানি লইয়া কানে বাজায়ে বীণা বেড়াব গান গাহি রে। এমনি করে ঘুরিব দূরে বাহিরে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 113