এপ্রিলের ফুল | epriler phul Getting your Trinity Audio player ready... বসন্তের ফুল তোরই সুধাস্পর্শে লেপা আমারে করিল আজি এপ্রিলের ক্ষেপা। পাকা চুল কেঁচে গেল, বুদ্ধি গেল ফেঁসে– যে দেখে আমার দশা সেই যায় হেসে। বিনা বাক্যে ঘটাইলি এমন প্রমাদ, তারি সঙ্গে আছে আরো বচনের ফাঁদ। আমি যে মেনেছি হার নিজেরেই ছলি, অবোধ সেজেছি কেন কারণটা বলি। বিপাকের সেতু একা নহে তরিবার– পাশে এসে ধরো হাত, জোড়ে হব পার।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 87