এই কথাটা ধরে রাখিস | ei kothata dhore rakhis Getting your Trinity Audio player ready... এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতেই হবে,যে পথ গেছে পারের পানে সে পথে তোর যেতেই হবে।অভয়-মনে কণ্ঠ ছাড়িগান গেয়ে তুই দিবি পাড়ি,খুশি হয়ে ঝড়ের হাওয়ায় ঢেউ যে তোরে খেতেই হবে।পাকের ঘোরে ঘোরায় যদি ছুটি তোরে পেতেই হবে।চলার পথে কাঁটা থাকে দ’লে তোমায় যেতেই হবে।সুখের আশা আঁকড়ে লয়েমরিস নে তুই ভয়ে ভয়ে,জীবনকে তোর ভরে নিতে মরণ-আঘাত খেতেই হবে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 128