এই আবরণ ক্ষয় হবে গো | ei aboron khoy hobe go Getting your Trinity Audio player ready... এই আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে,এ দেহ মন ভূমানন্দময় হবে। চোখে আমার মায়ার ছায়া টুটবে গো, বিশ্বকমল প্রাণে আমার ফুটবে গো, এ জীবনে তোমারি নাথ, জয় হবে।রক্ত আমার বিশ্বতালে নাচবে যে,হৃদয় আমার বিপুল প্রাণে বাঁচবে যে। কাঁপবে তোমার আলো-বীণার তারে সে, দুলবে তোমার তারা-মণির হারে সে, বাসনা তার ছড়িয়ে গিয়ে লয় হবে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 127