এ সংসারে একদিন নববধূবেশে | e songsare ekdin nobobodhu beshe Getting your Trinity Audio player ready... এ সংসারে একদিন নববধূবেশেতুমি যে আমার পাশে দাঁড়াইলে এসে,রাখিলে আমার হাতে কম্পমান হাত,সে কি অদৃষ্টের খেলা, সে কি অকস্মাৎ?শুধু এক মুহূর্তের এ নহে ঘটনা,অনাদিকালের এ আছিল মন্ত্রণা।দোঁহার মিলনে মোরা পূর্ণ হব দোঁহে,বহু যুগ আসিয়াছি এই আশা বহে।নিয়ে গেছ কতখানি মোর প্রাণ হতে,দিয়ে গেছ কতখানি এ জীবনস্রোতে!কত দিন কত রাত্রে কত লজ্জাভয়েকত ক্ষতিলাভে কত জয়ে পরাজয়েরচিতেছিলাম যাহা মোরা শ্রান্তিহারাসাঙ্গ কে করিবে তাহা মোরা দোঁহে ছাড়া?– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 131