এ নদীর কলধ্বনি যেথায় বাজে না | e nodir kolodhwoni jethat baje na Getting your Trinity Audio player ready... এ নদীর কলধ্বনি যেথায় বাজে নামাতৃকলকণ্ঠসম, যেথায় সাজে নাকোমলা উর্বরা ভূমি নবনবোৎসবেনবীন-বরন বস্ত্রে যৌবনগৌরবেবসন্তে শরতে বরষায়, রুদ্ধাকাশদিবস-রাত্রিরে যেথা করে না প্রকাশপূর্ণপ্রস্ফুটিতরূপে, যেথা মাতৃভাষাচিত্ত-অন্তঃপুরে নাহি করে যাওয়া-আসাকল্যাণী হৃদয়লক্ষ্মী, যেথা নিশিদিনকল্পনা ফিরিয়া আসে পরিচয়হীনপরগৃহদ্বার হতে পথের মাঝারে–সেখানেও যাই যদি, মন যেন পারেসহজে টানিয়া নিতে অন্তহীন স্রোতেতব সদানন্দধারা সর্ব ঠাঁই হতে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 131