উৰ্ব্বশী | Urbboshi Getting your Trinity Audio player ready... যথা তুষারের হিয়া, ধবল-শিখরে,কভু নাহি গলে রবি-বিভার চুম্বনে,কামানলে ; অবহেলি মন্মথের শরেরথীন্দ্র, হেরিল, জাগি, শয়ন-সদনে( কনক-পুতলী যেন নিশার স্বপনে )উৰ্ব্বশীরে । “কহ, দেবি, কহ এ কিঙ্করে,”—সুধিলা সম্ভাষি শূর সুমধুর স্বরে,“কি হেতু অকালে হেথা, মিনতি চরণে ?”উন্মদা মদন-মদে, কহিলা উৰ্ব্বশী ;“কামাতুরা আমি, নাথ, তোমার কিঙ্করী ;সরের সুকান্তি দেখি যথা পড়ে খসিকৌমুদিনী তার কোলে, লও কোলে ধরিদাসীরে ; অধর দিয়া অধর পরশি,যথা কৌমুদিনী কাঁপে, কাঁপি থর থরি।”-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 88