ঈশ্বরচন্দ্র গুপ্ত | Ishwarchandra Gupta Getting your Trinity Audio player ready... স্রোতঃ-পথে বহি যথা ভীষণ ঘোষণেক্ষণ কাল, অল্পায়ুঃ পয়োরাশি চলেবরিষায় জলাশয়ে ; দৈব-বিড়ম্বনেঘটিল কি সেই দশা সুবঙ্গ-মণ্ডলেতোমার, কোবিদ বৈদ্য ? এই ভাবি মনে,—নাহি কি হে কেহ তব বান্ধবের দলে,তব চিতা-ভস্মরাশি কুড়ায়ে যতনে,স্নেহ-শিল্পে গড়ি মঠ, রাখে তার তলে ?আছিলে রাখাল-রাজ কাব্য-ব্রজধামেজীবে তুমি ; নানা খেলা খেলিলা হরষে ;যমুনা হয়েছ পার ; তেঁই গোপগ্রামেসবে কি ভুলিল তোমা ? স্মরণ-নিকষে,মন্দ-স্বর্ণ-রেখা-সম এবে তব নামেনাহি কি হে জ্যোতিঃ, ভাল স্বর্ণের পরশে?-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 129