আহ্বান | ahwan Getting your Trinity Audio player ready... জ্বেলে দিয়ে যাও সন্ধ্যাপ্রদীপ বিজন ঘরের কোণে।নামিল শ্রাবণ, কালো ছায়া তার ঘনাইল বনে বনে। বিস্ময় আনো ব্যগ্র হিয়ার পরশ-প্রতীক্ষায় সজল পবনে নীল বসনের চঞ্চল কিনারায়, দুয়ার-বাহির হতে আজি ক্ষণে ক্ষণে তব কবরীর করবীমালার বারতা আসুক মনে। বাতায়ন হতে উৎসুক দুই আঁখি তব মঞ্জীর-ধ্বনি পথ বেয়ে তোমারে কি যায় ডাকি। কম্পিত এই মোর বক্ষের ব্যথা অলকে তোমার আনে কি চঞ্চলতা বকুলবনের মুখরিত সমীরণে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 86