আহ্বান | ahban Getting your Trinity Audio player ready... কোথা আছ! ডাকি আমি। শোনো, শোনো, আছে প্রয়োজনএকান্ত আমারে তব। আমি নহি তোমার বন্ধন–পথের সম্বল মোর প্রাণে। দুর্গমে চলেছ তুমিনীরস নিষ্ঠুর পথে– উপবাসহিংস্র সেই ভূমিআতিথ্যবিহীন; উদ্ধত নিষেধদণ্ড রাত্রিদিনউদ্যত করিয়া আছে ঊর্ধ্ব-পানে। আমি ক্লান্তিহীনসেই সঙ্গ দিতে পারি, প্রাণবেগে বহন যে করেশুশ্রূষার পূর্ণশক্তি আপনার নিঃশঙ্ক অন্তরে–যথা রুক্ষ রিক্তবৃক্ষ শৈলবক্ষ ভেদি অহরহদুর্দাম নির্ঝরে ঢালে দুর্নিবার সেবার আগ্রহ,শুকায় না রসবিন্দু প্রখর নির্দয় সূর্যতেজে,নীরস প্রস্তরমুষ্টিতলে দৃঢ়বলে রাখে সে-যেঅক্ষয় সম্পদরাশি। সহাস্য উজ্জ্বল গতি তারদুর্যোগে অপরাজিত, অবিচল বীর্যের আধার। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 85